1 Answers

চিত্র-B হলো ক্লোরোপ্লাস্ট। এটি সবুজ উদ্ভিদের পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশের কোষে দেখতে পাওয়া যায়। উদ্ভিদকোষ ছাড়া এদের অন্য কোনো জীব কোষে দেখা যায় না। এই ক্লোরোপ্লাস্টই (গ্রানা) সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক, গৃহীত CO₂ ও কোষস্থ পানি থেকে সরল শর্করা উৎপন্ন করে, যাকে সালোকসংশ্লেষণ বলে। ক্লোরোপ্লাস্টের অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ অসম্ভব। যেহেতু চিত্রের-'B' অঙ্গাণুটি অর্থাৎ ক্লোরোপ্লাস্ট উদ্ভিদকোষ - ছাড়া অন্য কোষে দেখা যায় না এবং এর কাজগুলো অন্য কোনো কোষ অঙ্গাণু করতে পারে না তাই একে উদ্ভিদকোষের স্বতন্ত্র অঙ্গাণু বলা হয়।

5 views

Related Questions