1 Answers

দুটি স্বতন্ত্র ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাব্যতা হবে তাদের প্রত্যেকের পৃথক পৃথক সম্ভাবনার গুণফলের সমান। কোনো জটিল ঘটনার অন্তর্গত সরল ঘটনাগুলো যদি স্বতন্ত্র প্রকৃতির হয়, তাহলে সরল ঘটনাগুলোর পৃথক পৃথক সম্ভাবনাকে গুণ করে গুণফল দ্বারা জটিল ঘটনার সম্ভাব্যতা নিরূপণ করতে হবে। উল্লেখ্য দুটি সরল ঘটনার মধ্যে একটি যদি অপরটির উপর নির্ভর না করে তাহলে আমরা তাদের স্বতন্ত্র ঘটনা বলতে পারি। যেমন: দুটি পৃথক মুদ্রাকে একসাথে 'টস' করলে একটা মুদ্রার হেড বা টেল পড়ার সাথে অন্য মুদ্রার হেড বা টেল পড়ার কোনো সম্পর্ক নেই।

5 views

Related Questions