1 Answers
এদেশের মাটি ও মানুষের সঙ্গে কবির যে অবিচ্ছেদ্য সম্পর্ক তা প্রমাণ করার জন্য কবি প্রকৃতিকে সাক্ষী মেনেছেন।
কবি আহসান হাবীব 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় নিজেকে এদেশেরই একজন বলেছেন। আর সেই পরিচয়কে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আসমানের তারা, জমিনের ফুল, নিশিরাত, বাঁশবাগান, জোনাকি, জারুল-জামরুল গাছসহ প্রকৃতির বিভিন্ন উপাদানকে সাক্ষী মেনেছেন। এদেশের মাটি ও মানুষের সঙ্গে কবির যে অবিচ্ছেদ্য সম্পর্ক সেই সত্য স্বীকার করার জন্যই কবির এই সাক্ষী মানা। মূলত এর মধ্য দিয়ে এদেশের প্রতি তাঁর যে প্রেম, সেই প্রেমেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
4 views
Answered