1 Answers

কবি ভজনালয়ের সব তালা দেওয়া দ্বার ভেঙে ফেলতে বলেছেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। 

সৃষ্টিকর্তার কাছে সব মানুষ সমান। মানুষ বিভিন্ন ধর্ম বা বর্ণের হলেও স্রষ্টার কাছে সবই তাঁর সৃষ্টি। কিন্তু সমাজের একশ্রেণির অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থে মানুষের মধ্যে বিভেদের দেয়াল টেনে রাখে। তারা ধর্মের ধারক ও বাহক সেজে অসহায় দরিদ্রদের বঞ্চিত করে। দরিদ্রদের জন্য দান করা খাবারে এরা ভাগ বসায়। দরিদ্রের প্রাপ্য অন্ন কুক্ষিগত করে রাখে। সেই ভণ্ড ধার্মিকরা দরিদ্রের অন্ন ভজনালয়ে তালা দিয়ে রাখে। তাই কবি দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভজনালয়ের সব তালা দেওয়া দরজা ভেঙে ফেলতে বলেছেন।

4 views

Related Questions