1 Answers
'কপোতাক্ষ নদ' কবিতায় কবি আক্ষেপ করে বলেছেন- 'আর কি হে হবে দেখা? যতদিন যাবে।'
স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের তীরে কবির শৈশব কাটলেও যৌবনে তিনি পাড়ি দিয়েছিলেন বিদেশে। সেখানে বসবাসকালে শৈশব-কৈশোরের নানা স্মৃতি তাঁর মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি কপোতাক্ষের কলকল ধ্বনি শুনতে পান। স্বদেশের এই নদ যেন তাকে স্নেহডোরে বেঁধে রেখেছে। কিছুতেই তিনি একে ভুলতে পারছেন না। কপোতাক্ষ নদের কোলে ফিরে যেতে কবি আকুল। কিন্তু তিনি জানেন না, তিনি ফিরতে পারবেন কিনা, কপোতাক্ষ নদের সঙ্গে তাঁর আর দেখা হবে কিনা। তাই তিনি আক্ষেপ করে আলোচ্য কথাটি বলেছেন।
6 views
Answered