1 Answers
"মোসলমানের আড়ঙ দেখিতে নাই"- কথাটি মা ছেলের আবদার রক্ষা করতে না পারার জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেছেন।
বাঙালি মুসলমান পরিবারে বিভিন্ন ধর্মীয় অনুশাসন বিদ্যমান। নিজের অভাবের বিষয়টি মা এড়িয়ে যাওয়ার জন্য ধর্মের কথা বলেছেন। কারণ অভাবের সংসারে মা ছেলের ছোট ছোট আবদারও রক্ষা করতে পারেননি। একবার মেলার সময় পুতুল কেনার জন্য ছেলে মায়ের কাছে বায়না ধরেছিল। তখন মা তা কিনে দিতে পারেননি। তাই তিনি ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য ধর্মের কথা বলেছেন যে মোসলমানের আড়ঙ দেখতে নাই।
5 views
Answered