1 Answers

১৭৫৭ সালের ২৩ জুন পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার পর থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বাঙালিরা বারবার ফুঁসে উঠেছে, রক্ত দিয়েছে বলেই কবি আলোচ্য পঙ্ক্তির মাধ্যম তা তুলে ধরেছেন। 

বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় পলাশির প্রান্তরে। এরপর সিপাহি বিদ্রোহ, তিতুমীরের আন্দোলন, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সূর্যসেন-প্রীতিলতাদের আন্দোলনে স্বাধীনতার জন্য বহুবার রক্ত দিয়েছে এদেশের সাধারণ জনগণ। মুক্তিযুদ্ধের আগেও ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রক্ত ঝরিয়েছে বীর বাঙালি জাতি। স্বাধীনতার জন্য এত সব আন্দোলনে বারবার বীর বাঙালি রক্ত দিয়েছে বলেই কবি একথা বলেছেন।

7 views

Related Questions