1 Answers
কবি মানুষকে 'মহীয়ান' বলেছেন কারণ মানুষের শ্রেষ্ঠত্ব সবকিছুর ঊর্ধ্বে।
'মানুষ' কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন। পৃথিবীতে নানা বর্ণ, ধর্ম, গোত্রের মানুষ বাস করে। ভিন্ন ভিন্ন ধর্মে বিভক্ত হলেও তাদের পরিচয় একটাই, তারা মানুষ। তাদের শরীরে একই রঙের রক্ত বইছে। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে। এক স্রষ্টাই তাদের সৃষ্টি করেছেন। তাই কবি মনে করেন এই পৃথিবীতে মানুষের চেয়ে বড় অন্য কিছুই হতে পারে না। মানুষই মহীয়ান।
4 views
Answered