1 Answers
'আমি কোনো আগন্তুক নই'- কবি এ কথা বলেছেন জন্মভূমির প্রতি তাঁর গভীর অনুরাগ ও নিবিড় বন্ধনের বিষয়টি বোঝানোর জন্য।
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় জন্মভূমির মধ্যে শিকড় গেড়েই কবি সমগ্র দেশকে আপন করে পেয়েছেন। কবির কাছে দেশ মানে শুধু চারপাশের প্রকৃতি নয়, তাকে আপন সত্তায় গভীরভাবে অনুভব করা। কবি গ্রামীণ জীবনেই বেড়ে উঠেছেন। গ্রামের মাঠ- ঘাট, পথ-প্রান্তরের মতো খেতের সরু পথ, তার পাশে ধানখেত, নদীর কিনার, জনপদের মানুষজন- এ সবকিছুই কবির অতি পরিচিত। কবি নিজেও তাদের কাছে চিরচেনা স্বজন একজন। এ কারণে তিনি নিজেকে 'আমি কোনো আগন্তুক নই' বলে পরিচয় দিয়েছেন।
6 views
Answered