1 Answers

যারা উপাসনালয়ের দরজা বন্ধ করে দেয়, ক্ষুধার্ত মানুষকে অন্ন না দিয়ে তাড়িয়ে দেয়, সেই অন্যায়ের অবসানকল্পে এবং মানুষকে চেতনাদীপ্ত করতে কবি কালাপাহাড়কে আহ্বান করেছেন।

কাজী নজরুল ইসলাম 'মানুষ' কবিতায় একজন ক্ষুধার্ত মানুষের ক্ষুধার জ্বালা ও সমাজে পুরোহিত-মোল্লাদের ভণ্ডামি ও হৃদয়হীনতার দিকটি তুলে ধরেছেন। আমাদের সমাজে অনেক ভন্ড ধর্মব্যবসায়ী রয়েছে যারা ধর্মের নামে অধর্ম করে, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে। 'মানুষ' কবিতায় একজন ক্ষুধার্ত মুসাফির মোল্লা ও পুরোহিতের কাছে খাবার প্রার্থনা করে। তাকে দেওয়ার মতো যথেষ্ট খাবার থাকা সত্ত্বেও তারা ভূখারিকে খাবার দেয় না। ধর্মের দোহাই দিয়ে তাকে তাড়িয়ে দেয় এবং মন্দির-মসজিদের দরজায় তালা দেয়। কবি এসবের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে কালাপাহাড়কে আহ্বান করেন। কবি মূলত কালাপাহাড়দের মতো সাহসীদের এগিয়ে এসে এসব ধর্মব্যবসায়ীর ভণ্ডামির মুখোশ উন্মোচনের আহ্বান করেছেন।

5 views

Related Questions