1 Answers
পৃথিবীতে কে কার- এ কথা বলে কবি জীবকে কাঁদতে নিষেধ করেছেন।
'জীবন-সঙ্গীত' কবিতায় কবি মানবজীবনের নানা দিকের বর্ণনা করেছেন। মানবজীবন কোনো স্বপ্ন কিংবা হতাশায় মোড়ানো নয়। জীবন অত্যন্ত মূল্যবান, তাকে যত্ন করে উপভোগ করতে হয়। জগতে মানুষকে নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকতে হয়। সংসারকে যুদ্ধক্ষেত্র মনে করে যে সংগ্রাম করে সেই পরিণামে সাফল্য লাভ করে। তাই স্ত্রী-পুত্র-কন্যা, পরিবার-পরিজন কেউ কারও নয়- এমন ধারণা করা বা ভাবা ঠিক নয়। কারণ প্রত্যেকেরই পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য আছে।
4 views
Answered