1 Answers
জীবকে ঈশ্বরজ্ঞানে ভালোবাসতে হবে। কারণ সকল জীবের মাঝেই ঈশ্বর বিরাজমান। ঈশ্বর জীবাত্মারূপে জীবের দেহে অবস্থান করে। যিনি জীবকে ভালোবাসেন, তিনি সেই সেবার মধ্য দিয়ে ঈশ্বরেরই সেবা করেন। জীবসেবা করলেই ঈশ্বর তুষ্ট হন। জীবসেবার মধ্যেই ঈশ্বরের আরাধনা প্রকাশ পায়। হিন্দুধর্মে বলা হয়েছে, যত্র জীবঃ তত্র শিবঃ। এ আদর্শ মনে ধারণ করা এবং সেটা অনুসরণ করে আমাদের জীবসেবা করা উচিত। কোনো জীবকে হত্যা করা যাবে না। কাউকে কষ্ট দেওয়া যাবে না। জীব ঈশ্বরের মূর্তিময় প্রকাশ হিসেবে জীবের সেবা করা উচিত।
6 views
Answered