1 Answers
বিদেশ-বিভুঁয়ে থেকেও জন্মভূমির শৈশব-কৈশোরের বেদনা-বিধুর স্মৃতি, প্রিয় কপোতাক্ষ নদের স্নেহাতুর আবাহন প্রভৃতির মধ্য দিয়ে কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর কাছে প্রকাশ করেছেন।
'কপোতাক্ষ নদ' কবিতার কবি স্মৃতিকাতরতার আবরণে অনন্য দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কবি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মেছিলেন, যার কূল ঘেঁষে রয়েছে কপোতাক্ষ নদ। জীবনের প্রয়োজনে তিনি বিদেশে থেকেছেন কিন্তু জন্মভূমির স্মৃতি তিনি ভুলতে পারেননি। জন্মভূমির শৈশব-কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তাঁকে কাতর করেছে। দূরে থেকে যেন তিনি কপোতাক্ষ নদের শব্দ শুনতে পান। এসব মিলিয়েই কবি স্বদেশের জন্য তাঁর হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর কাছে প্রকাশ করেছেন।
5 views
Answered