1 Answers
মানুষের জীবন অত্যন্ত মূল্যবান; তাই কবি 'বৃথা জন্ম এ সংসারে' বলতে নিষেধ করেছেন।
মানুষ নানা কারণে আশাহত হয়ে নিজের জীবনকে ব্যর্থ মনে করে হতাশায় ভোগে, যা কোনোক্রমেই উচিত নয়। কারণ মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। অন্যদিকে জগতের কল্যাণের জন্য মানুষের জীবন। শুধু ব্যক্তিগত সুখ-দুঃখে মানুষের কাতর হওয়া মানবতাবোধ-বিরোধী। তিনি মনে করেন ছোট্ট এ জীবন যুদ্ধক্ষেত্রের মতো। সেখানে যুদ্ধ করে নিজের জীবনের মহিমাকে প্রতিষ্ঠিত করতে হবে। কাজেই 'বৃথা জন্ম' বলে হতাশ না হয়ে জীবনকে কর্মময় করে তুলতে হবে।
5 views
Answered