1 Answers
'মানুষ' কবিতায় 'স্বার্থের জয়' বলতে দুর্বলদের অত্যাচার-নির্যাতন করে একশ্রেণির মানুষের ব্যক্তিস্বার্থ লাভের বিষয়টিকেই বোঝানো হয়েছে।
'মানুষ' কবিতায় বলা হয়েছে, অনেকে আছে যারা মন থেকে ধর্মকে লালন করে না। তারা ধর্মকে কেবল নিজ স্বার্থ লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করে। এদের মতো ধর্মব্যবসায়ীর কাছে মানবতার কোনো মূল্য নেই, ব্যক্তিস্বার্থই তাদের কাছে মুখ্য। পূজারি-মোল্লা ক্ষুধার্তকে খাবার না দিয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভজনালয়ের দ্বার বন্ধ করে দিয়েছে। এ বিষয়টিকেই 'স্বার্থের জয়' কথাটির মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে।
4 views
Answered