1 Answers
'জীবন-সঙ্গীত' কবিতায় 'মানব জনম সার' বলতে মানবজীবন যে অত্যন্ত মূল্যবান সেই বিষয়টি বোঝানো হয়েছে।
'জীবন-সঙ্গীত' কবিতায় কবি আমাদের জীবনের নানা স্বপ্ন, প্রেম-ভালোবাসা, পরিবার গঠন, সংসারের নানা যন্ত্রণা-কাতরতায় জীবনবিমুখ হয়ে ওঠা, হতাশায় ভোগা ইত্যাদি সম্পর্কে তাঁর মতামত তুলে ধরেছেন। মানুষের কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে তার জীবন। জগতের নানা রকম কল্যাণকর কাজের মাধ্যমে ক্ষুদ্র জীবন সার্থক করে তোলা যায়। মানব জন্ম একবারই। জীবনের প্রতি তাই বীতশ্রদ্ধ ও হতাশ হলে চলে না। এ কারণে কবি প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে জীবনকে সুন্দর ও আনন্দময় করার কথা বলেছেন।
6 views
Answered