1 Answers

উদ্দীপকের 'সমাজের মুখোশধারী মানুষদের মুখোশ উন্মোচন করার জন্য কৈলাস সত্যার্থীর মতো মানুষ প্রয়োজন'। মন্তব্যটি যথার্থ। 

মানুষকে ভালোবাসা, মানুষ হিসেবে তাকে মর্যাদা দান হচ্ছে মানবতাবাদের মূল কথা। পরোপকারী মনোভাবসম্পন্ন মানুষ মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করে আত্মতৃপ্তি লাভ করেন। তাঁরা নিজেরা কষ্ট্য সহ্য করেও অন্যকে সুখী করার চেষ্টা করেন। জগতের কল্যাণে আত্মনিবেদন করে তাঁরা ধন্য হন।

পৃথিবীতে মহৎ ব্যক্তিরা মানুষের যত অভাব-অনটন, যত দুঃখ-ব্যথা আছে সেসব দূর করে দিতে চান। তাঁদের এ প্রচেষ্টাকে কিছু মুখোশধারী স্বার্থান্ধ ব্যক্তি বারবার ব্যর্থ করে দিতে চায়। সত্যসন্ধানীরা তাদের মুখোশ উন্মোচন করেন। 'মানুষ' কবিতায়ও কবি একশ্রেণির স্বার্থান্বেষী মানুষের কথা বলেছেন, যারা ধর্মের মুখোশ পরে মানুষকে ঘৃণা করে। তাদের ঘৃণাভরে দূরে সরিয়ে দিয়ে ধর্মব্যবসায়ীরা সম্পদের পাহাড় গড়ে তোলে। উদ্দীপকের নোবেল পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থীও অবহেলিত শিশুদের রক্ষা করতে গিয়ে এদের দেখেছেন এবং এদের মুখোশ উন্মোচন করে শিশুদের রক্ষা করেছেন।

কৈলাস সত্যার্থীর মতো নিষ্ঠাবান মানবিকবোধসম্পন্ন মানুষেরাই সমাজের প্রাণ। তাঁরাই পারেন স্বার্থপর, ভন্ড মুখোশধারী মানুষকে উপযুক্ত শাস্তি দিতে। তাদের প্রকৃত চেহারা উন্মুক্ত করে দিয়ে সমাজকে সচেতন করতে। এ কারণে সমাজে কৈলাস সত্যার্থীর মতো মানুষ খুব প্রয়োজন। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions