1 Answers

'মাটির ভয়ে রাজ্য হবে মাটি'- রাজার এ কথার কারণ হলো রাজা ঘরে বসে থাকলে রাজ্যের সব কাজকর্ম স্থবির হয়ে পড়বে।

'জুতা-আবিষ্কার' কবিতায় পায়ে ধুলা লাগায় রাজা ভীষণ বিরক্ত হন। তার পায়ে যেন ধুলা না লাগে সেই ব্যবস্থা করতে রাজা অমাত্যদের নির্দেশ দিলেন। রাজার নির্দেশমতো সবাই কাজ শুরু করলেন। রাজ্যের মন্ত্রী, পণ্ডিত, জ্ঞানী সবাই এ বিষয়ে ভাবতে শুরু করলেন। নানা জনের নানা পরামর্শের এক পর্যায়ে রাজাকে বলা হলো তিনি যদি ঘরে বসে থাকেন, ধুলার মধ্যে পা না দেন তাহলে তাঁর পায়ে ধুলা লাগবে না। রাজাও সে কথা বুঝলেন। কিন্তু পায়ে ধুলা লাগার ভয়ে ঘরে বসে থাকলে তো তার রাজ্যের সব কাজকর্ম মাটি হয়ে যাবে। এ বিষয়টি বোঝাতেই রাজা প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

5 views

Related Questions