1 Answers

"স্বীয় কীর্তি ধ্বজা ধরে" বলতে বোঝানো হয়েছে জগতে কীর্তিস্থাপনকারী ব্যক্তিরা কীর্তির নিশান উড়িয়ে কর্মে আত্মনিয়োগ করে। 

পৃথিবীতে রয়েছে নানা ঘাত-প্রতিঘাত, উত্থান-পতন। তাই এই পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। মহাজ্ঞানী ব্যক্তিরা তাদের কাজের সুফল ভোগ করেন। মানুষ কৃতজ্ঞচিত্তেই তাদের স্মরণ করে। কাজেই আমাদের উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করে জগতের মানুষের কল্যাণকর কাজে আত্মনিয়োগ করা। তবেই আমরা পৃথিবীতে বরণীয় হতে পারব। পৃথিবীর বুকে নিজ কীর্তির নিশান ওড়াতে পারব।

4 views

Related Questions