1 Answers
মুক্তা কর্তৃক বিজয় দিবস উদযাপন হলো উদ্যোগ।
যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাই উদ্যোগ। এর সাথে মুনাফা অর্জনের কোনো বাধ্যবাধকতা থাকে না। যেমন: স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্যোগের অন্তর্গত। এর উদ্দেশ্য মুনাফা অর্জন নয়।
উদ্দীপকের মুক্তা একজন ব্যবসায়ী। তিনি তার গ্রামে বিজয় দিবস উদযাপনের জন্য গ্রামের সকল যুবককে ডেকে একটি কমিটি করলেন। সেখানে দেশের গান, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার অনুষ্ঠান হবে। অর্থাৎ তিনি একটি অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করেছেন। আর, তার কাজের মূল উদ্দেশ্য শুধু আনন্দ দান করা। এর সাথে মুনাফা অর্জনের কোনো সম্পর্ক নেই। এ বৈশিষ্ট্যগুলো উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, মুক্তা কর্তৃক বিজয় দিবস উদযাপনকে উদ্যোগমূলক কর্মতৎপরতা বলা যায়।