1 Answers
'যা নেই ভারতে তা নেই ভারতে'- কথাটির অর্থ 'মহাভারত' গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই।
সাহিত্যের নানা রূপ বর্ণনা করতে গিয়ে লেখক সাহিত্যের বিভিন্ন দিক আলোচনা করেছেন। সেই আলোচনায় সাহিত্যের বিভিন্ন শাখা- উপশাখা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। 'মহাভারত' এ উপমহাদেশের সর্বপ্রাচীন একটি মহাকাব্য। মহাভারতের কাহিনি অনেক ব্যাপক ও বিস্তৃত। লোকে মনে করে ভারতবর্ষের সবকিছুই মহাভারতে রয়েছে। ভারতবর্ষের লোকদের বিশ্বাস মহাভারতে এমন কোনো ঘটনা নেই যা ভারতবর্ষে ঘটেনি। প্রশ্নোক্ত কথাটি দিয়ে লেখক এ বিষয়টি বোঝাতে চেয়েছেন।
7 views
Answered