1 Answers

উদ্দীপকে উল্লিখিত ছন্দোবদ্ধ ভাষায় রচিত সাহিত্য হলো মহাকাব্য। মহাকাব্য হলো বীরদের বীরত্বব্যঞ্জক উপাখ্যান। 

মহাকাব্য সবসময় বীররস প্রধান। বাংলা ভাষায় মহাকাব্যের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।

উদ্দীপকে বাংলা সাহিত্যের একটি অন্যতম শাখা মহাকাব্যের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। মহাকাব্যে ছন্দোবদ্ধ ভাষায় অতীত দিনের কাহিনি কিংবা পৌরাণিক কাহিনির রসমধুর বর্ণনা পাওয়া যায়। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধেও কবিতার অন্যতম রূপ মহাকাব্যের কথা প্রকাশ পেয়েছে। বলা হয়েছে, মহাকাব্য পৌরাণিক কাহিনি নিয়ে রচিত হয়। যেমন- রামায়ণ, মহাভারত, মেঘনাদবধ কাব্য ইত্যাদি। এছাড়া আরও বলা হয়েছে, মহাকাব্য ছন্দোবদ্ধ ভাষায় রচিত। তাই বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত ছন্দোবদ্ধ ভাষায় রচিত সাহিত্য হলো মহাকাব্য।

6 views

Related Questions