1 Answers
উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে, আসিফের আচরণ নৈতিকতা গুণে সমৃদ্ধ। আসিফের নৈতিক দিকগুলো নিচে ব্যাখ্যা করা হলো-
সততা, সদাচার, সৌজন্যমূলক আচরণ, সুন্দর স্বভাব, মিষ্টি কথা ও উন্নত চরিত্র এসব কিছুর সমন্বয় হলো নৈতিকতা। একজন মানুষের দৈনন্দিন জীবনের চালচলন, উঠাবসা, আচার-ব্যবহার, লেনদেন সবকিছুই যখন প্রশংসনীয় ও গ্রহণযোগ্য হয় তখন তাকে নৈতিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি বলে। অতএব উপরিউক্ত আলোচনার আলোকে আমরা আসিফকে একজন নৈতিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি বলতে পারি এবং তার মাঝে আলোচ্য চারিত্রিক বৈশিষ্ট্যাবলি বিদ্যমান রয়েছে বলে আমি ধারণা করি।
5 views
Answered