1 Answers
উদ্দীপকে কবিরের কর্মকান্ড কুফরের পর্যায়ে পড়ে। কুফর একটি জঘন্য অপরাধ ও চরম অকৃতজ্ঞতা। কবিরের ব্যক্তিজীবনে তথা মানবজীবনে কুফরের পরিণতি অত্যন্ত মন্দ।
আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত এ পৃথিবীতে না থাকলে একটি সেকেন্ডও বেঁচে থাকা সম্ভব নয়। অথচ এগুলোর প্রতি কাফিরদের একটু কৃতজ্ঞতাও নেই। আল্লাহ বলেন, “যে ব্যক্তি অবাধ্য হয়েছে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তার, ঠিকানা হবে জাহান্নাম।" কাফিররা সর্বদা মানুষের প্রতি জুলুম করে। এতে করে সমাজে ফিত্না লেগেই থাকে। আর এ ধরনের যালিমদের জন্য রয়েছে অসহনীয় শাস্তির ব্যবস্থা। যারা কুফরি কাজে সর্বদা নিয়োজিত থাকে তারা সবসময় হতাশায় নিমজ্জিত থাকে। তাদের চরিত্রের কারণে তারাই তাদের শাস্তির কারণ হয়ে থাকে। আল্লাহ বলেন, "যারা কুফরি করবে ও আল্লাহর নির্দেশগুলোকে মিথ্যা জানবে তারা জাহান্নামের অধিবাসী হবে। সেখানে তারা অনন্তকাল থাকবে।” কাফিররা শুধুই জাহান্নামে অবস্থান করবে না। উপরন্তু তারা সেখানে লাভ করবে ভয়ঙ্কর শাস্তি। কুফরি করা কবীরা গুনাহ। তাওবা করা ও ইমান আনা ছাড়া এর ক্ষমা নেই। কুফরির কারণে মানুষের ভালো কাজও কবুল হয় না।
পরিশেষে বলা যায় যে, কুফর হচ্ছে আল্লাহ ও তাঁর ক্ষমতার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণার নাম। সুতরাং কেউ কুফরি করে মারা গেলে তাকে চিরকালই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই মহান আল্লাহর নির্দেশাবলির প্রতি ধৃষ্টতা প্রদর্শন না করে কুফরি থেকে বেঁচে থাকাই মানবতার মুক্তির একমাত্র পথ।