1 Answers
জনাব শফিকুর রহমান একজন রিকশাচালক। তিনি ব্যক্তিগত জীবনে ইসলামি অনুশাসন মেনে চলেন, অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেন এবং রিকশার জনৈক যাত্রীর প্রাপ্ত টাকা ও ব্যাগ আত্মসাৎ না করে প্রধান শিক্ষকের মাধ্যমে মালিককে ফিরিয়ে দেন।
জনাব শফিকুর রহমান একজন সাধারণ রিকশাচালক হয়েও অসাধারণ চরিত্রের অধিকারী ব্যক্তি। উদ্দীপকে বর্ণিত তার কর্মকাণ্ড তার উত্তম চরিত্রের পরিচয় পেশ করে। আমরা তার কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ করলে দেখতে পাই- তিনি তাঁর প্রতিপালকের প্রতি পূর্ণ আনুগত্যশীল, সমাজের মানুষ হিসেবে উদার ও মহৎ চরিত্রের অধিকারী এবং সততার বিচারে একদম খাঁটি লোক। একজন মুসলিমের যেসব গুণ থাকা অপরিহার্য, তার চরিত্রে সেসব গুণের সমাবেশ ঘটেছে। তিনি হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদতের যথার্থ রক্ষক।
তিনি তার কাজের দ্বারা প্রমাণ করেছেন- মানুষ হওয়ার জন্য পেশা বড় বিষয় নয় বরং সচ্চরিত্র ও উন্নত নৈতিকতাই মুখ্য বিষয়।
পরিশেষে বলা যায়, মানুষ শুধুমাত্র আল্লাহর ইবাদত তথা গোলামি করার জন্য সৃষ্টি হয়েছে। আর ইবাদতে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদে সমভাবে মনোযোগী হতে হয়। জনাব শফিকুর রহমান তার কর্মকাণ্ডে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ পালনে পরিপূর্ণ আন্তরিকতার পরিচয় দিয়েছেন।