1 Answers

মিনার খাদ্যতালিকায় রোগ প্রতিরোধকারী খাদ্য এবং দুধের চাহিদা পূরণকারী খাদ্য অনুপস্থিত।

শাকসবজি, ফলমূল প্রভৃতি রোগ প্রতিরোধকারী খাদ্য। এ ধরনের খাদ্য দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ করে শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে। দুধ ক্যালসিয়ামের প্রধান উৎস। এছাড়া দুধে ভিটামিন এ, ডি, রিবোফ্লাভিন, জেলি দিয়ে উচ্চমানের প্রোটিনসহ অন্যান্য উপাদান রয়েছে।

মিনা সকালে ২ স্লাইস পাউরুটি খায়। এগুলো শক্তি প্রদানকারী খাদ্যের অন্তর্ভুক্ত। এ ধরনের খাদ্য থেকে সে কার্বোহাইড্রেট পেয়ে থাকে। দুপুরে সে ভাত, মাছ ও ডাল খায়। ভাত শক্তি প্রদানকারী খাদ্য এবং মাছ ও ডাল দেহ গঠনকারী খাদ্য। রাতে সে ভাত, মাংস ও আলুর তরকারি খায়। ভাত ও আলু শক্তি প্রদানকারী খাদ্য এবং মাংস দেহ গঠনকারী খাদ্য। মিনা প্রতিদিন দেহ গঠনকারী এবং শক্তি প্রদানকারী খাদ্য গ্রহণ করে। কিন্তু সে রোগ প্রতিরোধকারী খাদ্য যেমন- শাকসবজি ও ফলমূল গ্রহণ করে না। এছাড়া সে দুধ বা দুধ জাতীয় কোনো খাদ্য গ্রহণ করে না। এর ফলে সে দুধজাতীয় খাদ্যের পুষ্টিগুণ থেকে বঞ্চিত হয়।

4 views

Related Questions