1 Answers

নাদিয়াকে সামাজিক অভিযোজনে সক্ষমতা অর্জন করতে হবে। নাদিয়া অন্তর্মুখী হয়ে পড়েছে। কারো সাথে মিশছে না। এতে সে সামাজিক অভিযোজনের ক্ষমতা হারিয়েছে। নাদিয়ার সমস্যা দূর করতে তাকে কিছু বিষয়ে অভিযোজনের সক্ষমতা অর্জন করতে হবে। সেগুলো হলো-

নাদিয়া প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য দিনের অধিকাংশ সময় কাটায় গৃহের বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধুদের সাথে। সে কারণে তার মনোভাব, কথাবার্তা, আগ্রহ ও আচরণের ওপর পরিবারের চেয়ে সমবয়সী দলের প্রভাব বেশি পরিলক্ষিত হয়। তারুণ্যে ছেলেমেয়েদের সামাজিক মনোভাব ও আচরণের সবচেয়ে বড় উল্লেখযোগ্য পরিবর্তন হলো পারস্পরিক আকর্ষণ। এ সময়ে তাদের মধ্যে শৈশবকালীন বিদ্বেষপূর্ণ মনোভাবের পরিবর্তন হয়। ফলে তারা একে অপরকে সঙ্গী হিসেবে পেতে চায়। শৈশবে ছেলেমেয়েরা যে দল গঠন করে তারুণ্যে তা ভেঙ্গে যায়। এ কারণে তারুণ্যের শেষে নতুন দল গঠিত হয়। ছেলেমেয়েভেদে দলের আকৃতি ভিন্ন হয় এবং দল গঠনের উদ্দেশ্য ও কর্মপন্থা সঠিকভাবে বোঝা যায়।

তারুণ্যে একে অপরের মধ্যে বন্ধুত্ব তখনই গড়ে ওঠে, যখন পরস্পরের আগ্রহ ও মূল্যবোধের মধ্যে সাদৃশ্য থাকে। একে অন্যকে বুঝতে পারে ও একে অন্যের সান্নিধ্যে নিরাপদ বোধ করে। তরুণ-তরুণীদের মধ্যে যে সমাজের কাছে নিজেদের পরিচয় তুলে ধরে এমন ব্যক্তিকে সকলে নেতা হিসেবে দেখতে পছন্দ করে। সে নেতা হবে উন্নত বুদ্ধিমত্তার অধিকারী, সবার প্রশংসা পাওয়ার যোগ্য।

উপরিউক্ত বিষয়ে অভিযোজনের সক্ষমতা অর্জন করতে পারলে নাদিয়া প্রাপ্তবয়স্কদের মতো সামাজিক আচরণ করতে পারবে।

4 views

Related Questions