1 Answers
উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ করা বলতে এখানে কোনো বিষয়ের ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো একটি জটিল বিষয়কে সহজ ভাষায় প্রকাশ করা।
কোনো দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করা এবং আপাতদৃষ্টিতে প্রতীত কোনো শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। কোনো ঘটনা বা বিষয়কে আবিষ্কার করতে হলে একদিকে বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা, অন্যদিকে অন্যান্য বিষয় সম্পর্কেও জ্ঞান থাকা আবশ্যক।
উদ্দীপকে সজীব পদার্থবিদ্যার একটি বিষয় পড়তে গিয়ে তার কাছে বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছিল। কিন্তু তার বাবার পরামর্শে বিষয়টি তার কাছে সহজ হয়ে উঠল, যা বিজ্ঞান বিষয়ের ব্যাখ্যার প্রতিফল। বিজ্ঞানের প্রধান লক্ষ্য হলো কোনো ঘটনার বিচার-বিশ্লেষণ করে শৃঙ্খলাবদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ করা এবং প্রকৃত কারণ আবিষ্কার করে সিদ্ধান্তে পৌঁছানো। উদ্দীপকে সজীবের বাবা তাকে পুরো অধ্যায়টি পড়ার পরামর্শ দিলেন। পুরো বিষয়টি পড়ার পরে সে যে বিষয়টি পড়ছিল সে বিষয় সম্পর্কে ধারণা জন্ম হবে। ফলে যে পঠিত বিষয়টি পড়ছিল সে বিষয় তার কাছে সহজ হবে। একই সাথে এই বিষয়ের সাথে যে বিষয়ের মিল আছে, সে বিষয়ের সহযোগিতা নিলে তার যে বিষয়টি বোধগম্য হচ্ছিল না, তা বোধগম্য হবে। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, কোনো একটি বিষয়কে একটি সাদৃশ্যপূর্ণ বিষয়ের সাথে সম্পর্কিত করা, যাতে কঠিন বিষয়টির সমাধান দ্রুত করা যায় এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়।