1 Answers
বাজেট এক ধরনের লক্ষ্য। ভবিষ্যৎ কার্যাবলির সম্ভাব্য ফলগুলোকে যখন, অঙ্কে প্রকাশ করা হয়, তখন তাকে বাজেট বলা হয়।
নিয়ন্ত্রণ একটি সার্বক্ষণিক কাজ। প্রতিষ্ঠানের পরিকল্পনাধীন সর্বপ্রকার কাজের সাথে নিয়ন্ত্রণ জড়িত। তাই পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ কার্যক্রম চলতে থাকে নিয়ন্ত্রণও ততক্ষণ পর্যন্ত অবিরাম চলতে থাকে।
পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা তার সার্বক্ষণিক তদারকি ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ব্যবস্থাপককে কর্মীদের কাজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হয়। কখনও কর্ম পরিকল্পনা রদবদল করা হলেও নিয়ন্ত্রণ থেমে থাকে 'না, এটি চলতেই থাকে। তাছাড়া ব্যবস্থাপকীয় কাজ হিসেবে পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ চক্রাকারে আবর্তিত হয়। ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো পরিকল্পনা আর শেষ ধাপ হলো নিয়ন্ত্রণ। আর নিয়ন্ত্রণ পরবর্তীতে আবার পরিকল্পনা শুরু হয় এবং চক্রাকারে আবর্তিত হয়। তাই বলা যায় নিয়ন্ত্রণ হলো একটি অবিরাম প্রক্রিয়া