1 Answers

ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো নিয়ন্ত্রণ। এর মাধ্যমে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনের ভিত্তিতে পরিকল্পনা অনুসারে কার্যসম্পাদন করতে সচেষ্ট হয়। তাই আদর্শ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতকগুলো অত্যাবশ্যকীয় উপাদান বিবেচনা করা হয়।

আদর্শ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অত্যাবশ্যকীয় উপাদানগুলো হলো- যথার্থতা, সহজবোধ্যতা, নমনীয়তা, সাংগঠনিক কাঠামো ভিত্তি, দূরদর্শিতা, উদ্দেশ্যের প্রতিফলন, সময়ানুগ, সংকটপূর্ণ ব্যতিক্রম নির্মাণ, ব্যয় সংকোচন, সংশোধনমূলক পদক্ষেপ নির্দেশক।

পরিকল্পিত কাজের অগ্রগতি নিয়ন্ত্রণে আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা প্রক্রিয়ায় যাচাই করা হয়। নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য হলো ত্রুটি বা বিচ্যুতি নিরূপণপূর্বক প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এ বিচ্যুতি নিরূপণে আদর্শ মানকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে সম্পাদিত কার্য পরিমাপ করে তা আদর্শ মানের সাথে তুলনা করাই এ পর্যায়ে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরূপ তুলনার ক্ষেত্রে সংখ্যাত্মক বিচ্যুতি নিরূপণের চেষ্টা করা হয়।

উদ্দীপকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেটে অনেক প্রকল্প থাকে। ইদানীং পত্র-পত্রিকা মারফত জানা যায় যে, বছর শেষে অনেক প্রকল্পের কাজের অগ্রগতি হতাশাব্যঞ্জক থাকে। এমনকি অনেক মন্ত্রণালয়ে উন্নয়নের জন্য বাজেটে যে অর্থ বরাদ্দ দেওয়া হয় তা বছর শেষে উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত থেকে যায়। নির্দিষ্ট সময় শেষে কাজের অগ্রগতির পরিমাপ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমেই করা হয়। অর্থাৎ এ কাজের অগ্রগতি আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা প্রক্রিয়ার মাধ্যমে করা হয়।

5 views

Related Questions