1 Answers
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায় প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে বিচরণ করতে হয়। এক্ষেত্রে আন্তর্জাতিক পরিবেশগত উপাদানগুলো যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। দেশের বাণিজ্যিক নীতি, আমদানি-রপ্তানির ক্ষেত্র, বিদেশি বিনিয়োগ ইত্যাদি কারণে ব্যবসায় কার্য বিভিন্ন রকম হয়। আন্তর্জাতিক পরিবেশের উল্লেখযোগ্য দুটি উপাদান হিসেবে দেশের বাণিজ্যিক নীতি ও বিদেশি বিনিয়োগ সম্পর্কে নিচে আলোচনা করা হলো:
দেশের বাণিজ্যিক নীতি: একটি দেশের বাণিজ্যিক নীতি ব্যবসায়ের অনুকূল হলে দেশে ব্যবসায়-বাণিজ্য যেমনি সম্প্রসারিত হয়; তেমনি বাণিজ্যিক নীতি প্রতিকূল হলে ব্যবসায় বাণিজ্য হুমকির সম্মুখীন হয়।
বিদেশি বিনিয়োগ: যেকোনো দেশের ব্যবসায়ের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিবেশের প্রভাব অত্যন্ত লক্ষণীয়। বাংলাদেশের অধিকাংশ বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিদেশি আর্থিক সহায়তা এবং সরাসরি বিদেশি বিনিয়োগ দ্বারা পরিচালিত হয়। এদেশের বাণিজ্য পরিস্থিতি প্রতিকূল হওয়ায় সবসময় বিদেশি বিনিয়োগকারীদের উপর আমাদের অর্থনীতি নির্ভরশীল থাকে।