1 Answers

বাজেট বর্তমানকালে নিয়ন্ত্রণের অন্যতম কৌশল হিসেবে গণ্য হয়। ফলে বাজেট দিয়ে নিয়ন্ত্রণ করলে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়।

পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাজেট তৈরি এবং কার্যফল বাজেটের সাথে মিলিয়ে বিচ্যুতি নির্ধারণপূর্বক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের কৌশলই বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল হিসেবে গণ্য। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় আর্থিক বছরের বাজেট প্রস্তুত করে এবং তার আলোকে কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে সচেষ্ট থাকে। সরকার আয়কর বৃদ্ধির পরিকল্পনা বিগত বছরের শেষ কোয়ার্টার অপেক্ষা প্রতি কোয়ার্টারে যথাক্রমে ১০%, ১৫%, ২০% ও ২৫% বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। প্রথম কোয়ার্টারে দেখা গেল বিক্রয় ৫% বেড়েছে। বিচ্যুতির কারণ নির্ণয় করে তা সংশোধনের ব্যবস্থা নিয়ে পরবর্তী কোয়ার্টারে দেখা গেল ১২% বেড়েছে। একইভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করায় শেষ কোয়ার্টারে ২০% বৃদ্ধি পেয়েছে।

তাই বলা যায়, বাজেট দিয়ে নিয়ন্ত্রণ করলে উপরিউক্ত সুবিধাদি পাওয়া যায়।

5 views

Related Questions