1 Answers

যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন পরিকল্পনা। পরিকল্পিত উপায়ে যে পরিবার গঠিত হয় তাকে পরিকল্পিত পরিবার বলে। পরিবারের সন্তানদের উপযুক্তভাবে গড়ে তোলার ওপর নির্ভর করে পরিবারের সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য।

বাবা-মায়ের স্নেহ-মমতা ও সঠিক পরিকল্পনার ফলে সিয়াম হাসি- আনন্দে বেড়ে উঠছিল। শুরুতে তার বাবা-মায়ের একটি পরিকল্পিত পরিবার ছিল। আর পরিকল্পিত পরিবার শিশুর মানসিক বিকাশে ভূমিকা রাখে। যেমন-

1. পরিকল্পিত পরিবারে সুখের বন্ধন রচিত হয়। যা সিয়ামকে পরিতৃপ্তি দেয় এবং তার মানসিক বিকাশে সহায়তা করে।

ii. মানসিক বিকাশ ভালো হলে সিয়াম পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে, আনন্দ পায় ও নিরাপত্তা বোধ করে এবং বুদ্ধিমত্তা ও কল্পনাশক্তির সুষ্ঠু বিকাশ ঘটে।

iii. পরিকল্পিত পরিবারে মা-বাবার মধ্যে সুসম্পর্ক থাকে, ফলে মা- বাবার সুষ্ঠু আচরণ সিয়াম অনুকরণ করে।

iv. বড়দের স্নেহ-মমতা, সান্নিধ্য সিয়ামের সুষ্ঠু ভাষা বিকাশে সহায়তা করে।

v. সিয়াম যুক্তিপূর্ণ চিন্তা করতে শেখে যা সিয়ামের মানসিক বিকাশে পরিণতি অর্জনে সহায়তা করে।

সুতরাং পরিকল্পিত পরিবার সিয়ামের মানসিক বিকাশে ভূমিকা রাখে।

4 views

Related Questions