1 Answers

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে শুরু থেকে ধারাবাহিকভাবে সমন্বয়ের নীতি পালন করলে আর্থিক অচলাবস্থা মোকাবিলা করা সম্ভব।

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিকে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। প্রতিষ্ঠানে সমন্বয়সাধন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও ব্যক্তি যদি অন্যের সাথে নিজের কাজের সমন্বয় না করে তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন ব্যাহত হবে। তাই প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নিয়োজিত সকল কর্মী ও অন্যান্য উপাদানের মধ্যে সমন্বয়সাধন অপরিহার্য।

উদ্দীপকে কাজলা গ্রুপে শুরু থেকেই সমন্বয় না থাকায় আর্থিকভাবে অচল হয়ে পড়ে। কেননা প্রতিষ্ঠানটি যে পরিমাণ পণ্য উৎপাদন করে সেই পরিমাণ বিক্রয় করতে ব্যর্থ হওয়ায় গুদামগুলো পরিপূর্ণ হয়ে গেছে। উৎপাদনের তুলনায় বিক্রয় কম হওয়ায় প্রতিষ্ঠানটি আর্থিকভাবে অচল হয়ে পড়ে। প্রতিষ্ঠানটি উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও কার্যারম্ভের শুরুতেই সমন্বয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই প্রতিষ্ঠানের আর্থিক অচলাবস্থা মোকাবিলা করা সম্ভব হবে।

তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে শুরু থেকে ধারাবাহিকভাবে সমন্বয়ের নীতি পালন করলে আর্থিক অচলাবস্থা মোকাবিলা করা সম্ভব।

5 views

Related Questions