উদ্দীপকের অদিতি তার কাকার দেওয়া উদাহরণ দুটির মাধ্যমে কী বুঝতে পেরেছিল? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে অদিতির কাকার দেওয়া প্রথম উদাহরণ হচ্ছে "মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।"- যা দ্বারা মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা বোঝানো হয়েছে। কারণ এখানে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মের যথার্থ ব্যবহার লক্ষ করা যাচ্ছে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি হচ্ছে-সংজ্ঞার একটি পদের সম্পূর্ণ জাত্যর্থকে বিশেষভাবে উল্লেখ করতে হবে। এর অধিক হলে চলবে না। অর্থাৎ কোনো পদের সংজ্ঞা প্রদান করতে হলে সেই পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্ট বা সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে হবে। তাই সংজ্ঞায় সংজ্ঞেয় পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অবশ্যই উল্লেখ করতে হবে। উদ্দীপকে উল্লিখিত প্রথম উদাহরণটিতে 'মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব' বাক্যে মানুষ পদের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি উভয় প্রকাশ পেয়েছে। তাই এটি যৌক্তিক সংজ্ঞা।
অপরদিকে দ্বিতীয় উদাহরণ অর্থাৎ 'মানুষ হয় এক প্রকার পক্ষপাতহীন দ্বিপদ জীব।' এ বাক্যে মানুষ পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ না করে অবান্তর লক্ষণ হিসেবে 'দ্বিপদ' গুণটি উল্লেখ করা হয়েছে। এই ক্ষেত্রে উদাহরণটি অবান্তর সংজ্ঞা দোষে দুষ্ট হয়েছে। কারণ উক্ত উদাহরণের 'দ্বিপদ' গুণটি মানুষের জাত্যর্থের বাইরে অতিরিক্ত গুণ। এই গুণটি মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।