1 Answers

উদ্দীপকের আলোকে প্রেষণা ও উৎপাদনশীলতার সম্পর্ক অত্যন্ত নিবিড়ভাবে জড়িত।

প্রেষণা এবং উৎপাদনশীলতার মধ্যে প্রত্যক্ষ কার্যকারণ সম্পর্ক তথা সরাসরি ইতিবাচক ও নেতিবাচক সম্পর্ক রয়েছে। ব্যবস্থাপনা কর্মীদেরকে সঠিক মাত্রায় প্রেষিত করতে পারলে তাদের মাধ্যমে মানসম্মত কার্য আদায় করতে পারবে।

উদ্দীপকে কাদের স্বর্ণা গার্মেন্টসের উৎপাদন ব্যবস্থাপক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। যথেষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তাকে পদোন্নতি প্রদান করেনি। এতে তিনি অসন্তুষ্ট হন এবং কাজের প্রতি উৎসাহ কমে যায়। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা কম অর্জিত হয়। এক্ষেত্রে কাদেরকে যদি সঠিক ও উত্তম উপায়ে প্রেষণা দান করা হতো এবং পদোন্নতি প্রদান করা হতো তাহলে তিনি প্রেষিত হতেন। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনও বৃদ্ধি পেত। এক্ষেত্রে প্রেষণা কর্মীর অনুকূল মনোভার সৃষ্টি এবং মনোবল বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করে। অর্থাৎ প্রেষণার মাধ্যমে সফলভাবে কর্মীকে কাজে অনুপ্রাণিত করতে পারলে কর্মীর উৎপাদনশীলতাও বৃদ্ধি করা সম্ভব।

পরিশেষে বলা যায়, প্রেষণার সাথে উৎপাদনশীলতার নিবিড় সম্পর্ক রয়েছে। প্রেষিত আচরণ উন্নত মনোবলের পরিচায়ক। তাছাড়া এটি কর্মীর কর্মসন্তুষ্টি বাড়ায় বলে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4 views

Related Questions