1 Answers
পদোন্নতি বঞ্চিতরা স্থায়ী পরিকল্পনার জন্য আন্দোলন করছে।
যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। একই ধরনের সমস্যা বা অবস্থা মোকাবিলার জন্য স্থায়ী পরিকল্পনা প্রণীত হয় এবং বারে বারে তা ব্যবহৃত হয়। ফলে ঊর্ধ্বতনদের যেমনি নতুন নতুন পরিকল্পনা প্রণয়ন ও তা অধস্তনদের জানানোর প্রয়োজন পড়ে না তেমনি অধস্তনরা একই পরিকল্পনার আওতায় কাজ করতে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে ভুলের সম্ভাবনা হ্রাস পায়। এরূপ পরিকল্পনা নীতি, পরিকল্পনা, পদ্ধতি, কৌশল বিভিন্ন ধরনের হতে পারে। যা সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
উদ্দীপকে স্কাইনেট কোম্পানি সিদ্ধান্ত মোতাবেক ২০০৯ সাল থেকে ২০১৩ সালের মধ্যে বিভিন্ন পর্যায়ে ২,০০০ জন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের কার্য সফলভাবে সম্পাদন করেন। কুষ্টিয়ায় কোম্পানির নতুন শাখা স্থাপনের ফলে দ্রুত সভা ডেকে বিদ্যমান কর্মচারী- কর্মকর্তাদের মধ্য হতে ১০০ জনকে পদোন্নতি দিয়ে সেখানে প্রেরণ করা হলো। পদোন্নতি বঞ্চিতরা রীতি, নীতি ও প্রক্রিয়া অনুসরণপূর্বক পদোন্নতির দাবি তুলল।
উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, পদোন্নতি বঞ্চিতরা স্থায়ী পরিকল্পনার জন্য আবেদন করছে।