1 Answers

উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলন থেকে বাঙালি জাতির অর্জন নিচে বিশ্লেষণ করা হলো-

বাংলাদেশের জাতীয় ইতিহাসে ভাষা আন্দোলন এক গুরুত্বপূর্ণ ঘটনা। বাঙালি জীবন ও বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে ভাষা আন্দোলনের ভূমিকা রেনেসাঁর মতোই তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী। বায়ান্নর ভাষা আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দাসত্ব থেকে মুক্তির প্রয়াস এবং সে সময়কার রাজনৈতিক নেতৃবৃন্দের হঠকারিতা থেকে মুক্তির জন্য অঙ্গুলি নির্দেশ করা। পাকিস্তানের শতকরা ৫৬ জনের মাতৃভাষা ছিল বাংলা। তাই তারা পাকিস্তান সৃষ্টির পর থেকেই উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাতে থাকে। এ অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশে যে গণআন্দোলনের সূত্রপাত হয় তাই ভাষা আন্দোলন নামে খ্যাত। মূলত পাকিস্তানি শাসকগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও বৈষম্য বাংলার সাধারণ মানুষের মনে গভীরভাবে রেখাপাত করে। বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে এসে তার চরম বহিঃপ্রকাশ ঘটে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই সর্বপ্রথম পূর্ব বাংলার জনগণ অধিকার সচেতন হয়ে ওঠে। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মধ্যে যে জাতীয় চেতনার উন্মেষ ঘটে তা পরবর্তীকালে অন্যান্য আন্দোলনে অনুপ্রেরণা প্রদান করে যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে।

6 views

Related Questions