1 Answers
নিয়োগসংক্রান্ত শর্তাবলি উল্লেখ করে নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগদান করার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে কর্মী নিয়োগ বলে।
কর্মীকে যথাস্থানে কাজে লাগানোর উদ্দেশ্যে কর্মী নিয়োগ করা হয়। নিয়োগসংক্রান্ত শর্তাবলি মেনে কর্মী কাজে যোগদান করেন। এতে প্রতিষ্ঠান যেমনি তার উদ্দেশ্য পূরণ করতে পারে তেমনি কর্মীও তার দক্ষতা প্রমাণের সুযোগ পান। তাই নিয়োগকর্তা ও চাকরি প্রার্থী উভয়ের জন্যই কর্মী নিয়োগ গুরুত্বপূর্ণ।
4 views
Answered