1 Answers

কোনো বস্তুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। উদ্দীপকে বর্ণিত প্রতীকী যুক্তিবিদ্যায় যেসব প্রতীক ব্যবহৃত হয় তার কয়েকটি হলো- বিন্দু (.), নাল (), ফলা (v), ঢেউ (~) ত্রিরেখা বা ত্রিবলী () ইত্যাদি।

বিন্দু (.) চিহ্নের মূল যৌক্তিক যোজক হলো- এবং, ও, আর, কিন্তু। প্রতীকী যুক্তিবিদ্যায় এগুলো সংযৌগিক যোজক বলে পরিচিত। যেমন- 'রহিম এবং করিম স্কুলে যায়'- বাক্যটিকে প্রতীকী ভাষায় লেখা যায়- A. B। নাল () চিহ্নের মূল যৌক্তিক যোজক হলো- 'যদি তাহলে'। এটাকে প্রাকল্পিক যোজক বলে। যেমন- 'যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে'- বাক্যটিকে প্রতীকী ভাষায় লেখা যায়, A  B। এই ধরনের বাক্যকে 'প্রাকল্পিক যুক্তিবাক্য' বলে।

ফলা চিহ্ন (v)-কে বৈকল্পিক যোজক বলে। যা, অথবা, বা, কিংবা শব্দ দ্বারা প্রকাশ করা হয়। যেমন- 'রহিম অথবা করিম বাজারে যাবে'- বাক্যটিকে প্রতীকী ভাষায় বলা যায়, A v B। এই ধরনের বাক্যকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। ঢেউ (~)-কে নিষেধক যোজক বলে। যাকে না, নয় শব্দ দ্বারা প্রকাশ করা হয়। অন্যদিকে, সমমানিক যোজক হলো '' বা ত্রিরেখা। যার মূল যৌক্তিক যোজক হলো যদি এবং কেবল যদি। এই যোজক দ্বারা সমমানিক যুক্তিবাক্যকে প্রকাশ করা হয়। যেমন- রহিম হয় ধার্মিক যদি এবং কেবল যদি সে সৎ হয়। এই যুক্তিবাক্যকে প্রতীকী ভাষায় বলা হয় 'A  B'.

4 views

Related Questions