1 Answers

উদ্দীপকে উল্লিখিত অনুসন্ধিৎসা হলো- প্রয়োজনীয় অবস্থাবলির অনিরীক্ষণজনিত অনুপপত্তি সম্পর্কে ধারণা লাভ করা। প্রয়োজনীয় যেসব বিষয় নিরীক্ষণ করা আবশ্যক সেগুলো অনিরীক্ষিত থেকে গেলে অথবা আংশিক নিরীক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে প্রয়োজনীয় বিষয়ের অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটে। যেমন- পাবনার চেয়ে ঢাকার জনসংখ্যা বেশি। অতএব, ঢাকা অস্বাস্থ্যকর স্থান যুক্তিটি অবৈধ। কারণ এখানে প্রয়োজনীয় বিষয়ের অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। যুক্তিটিতে পাবনার চেয়ে ঢাকার জনসংখ্যা বেশি উল্লেখ করে ঢাকাকে অস্বাস্থ্যকর স্থান হিসেবে চিহ্নিত করায় প্রয়োজনীয় বা মৌলিক বিষয়ের নিরীক্ষণকে উপেক্ষা করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। কেবল জনসংখ্যা বেশি হলেই স্থানটি অস্বাস্থ্যকর হয় না। পৃথিবীতে অনেক ঘনবসতি পূর্ণ নগরী রয়েছে যা অনেক স্বাস্থ্যকর স্থান হিসেবে পরিগণিত। স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর বিষয়টি নির্ভর করে ঐ এলাকার শিক্ষা-সংস্কৃতি, পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, জনসচেতনতা, যানবাহনের ব্যবহার ইত্যাদির ওপর। কিন্তু উপর্যুক্ত যুক্তিটিতে উল্লিখিত বিষয়গুলোর নিরীক্ষণকে বাদ দিয়ে কেবল জনসংখ্যা বৃদ্ধিকে অস্বাস্থ্যকর স্থানের কারণ বলে মনে করায় প্রয়োজনীয় বিষয়ের অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে।

5 views

Related Questions