1 Answers

যৌক্তিক সংজ্ঞার যে পাঁচটি নিয়ম রয়েছে সে নিয়ম লঙ্ঘন করলে নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে। তেমনি একটি নিয়ম হলো বাহুল্য সংজ্ঞা। সুতরাং কোনো পদের সংজ্ঞায় যদি জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয়, তাহলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যেমন: 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন এমন জীব যে ভালো-মন্দ বিচার করতে পারে।' এখানে 'ভালো-মন্দ বিচার করার ক্ষমতা' এ অতিরিক্ত গুণটি উপলক্ষণ হওয়ায় বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

5 views

Related Questions