1 Answers

বিভাজন প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা বস্তুকে যদি তার বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয় তখন অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন: একটি গাছকে যদি তার মূল, কান্ড, পাতা, ফুল ইত্যাদি অঙ্গে বিভক্ত করা হয় তখন অঙ্গগত বিভাগ অনুপপত্তির উদ্ভব হয়। অপরদিকে কোনো ব্যক্তি বা বস্তুকে যদি তার বিভিন্ন গুণের ভিত্তিতে বিভক্ত করা হয় তখন গুণগত বিভাগ অনুপপত্তি সৃষ্টি হয়। যেমন: একটি আমকে যদি তার রং, গন্ধ, স্বাদ এর ভিত্তিতে বিভক্ত করা হয় তখন গুণগত বিভাগ অনুপপত্তি ঘটে।

4 views