1 Answers

সংজ্ঞার নিয়মানুযায়ী পদের পূর্ণ জাত্যর্থ তথা আসন্নতম জাতি ও বিভেদক লঙ্ঘনের উল্লেখ থাকতে হবে। কিন্তু কোনো ক্ষেত্রে পদের জাত্যর্থ ছাড়া এর অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে কোনো উপলক্ষণ উল্লেখ করা হলে বা বর্ণনা করা হলে তা বাহুল্য দোষ বলে বিবেচিত হবে। যার কারণে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে।

উদাহরণস্বরূপ: মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব, যার রাষ্ট্রবিজ্ঞান বোঝার ক্ষমতা আছে। এটি একটি বাহুল্য সংজ্ঞা। কারণ উক্ত উদাহরণে মানুষ পদের জাত্যর্থের অতিরিক্ত একটি উপলক্ষণের [রাষ্ট্রবিজ্ঞান বোঝার ক্ষমতা] উল্লেখ করা হয়েছে।

5 views

Related Questions