1 Answers

প্রতিষ্ঠানের রীতি-নীতি বা আনুষ্ঠানিকতা অনুযায়ী যে সংগঠন কাঠামো গঠিত হয় তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। আনুষ্ঠানিক সংগঠনে প্রতিটি কর্মীর কাজের দায়-দায়িত্ব, কর্তৃত্ব ও জবাবদিহি সুস্পষ্ট থাকে। ফলে প্রতিটি কর্মী প্রতিষ্ঠানের রীতি-নীতি অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন। নির্দিষ্ট নিয়ম-কানুনের ছকের মধ্যে থেকেই কর্মিগণ উদ্দেশ্য অর্জনের প্রচেষ্টা চালান। এতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা কমে যায়। এজন্য বলা হয়, আনুষ্ঠানিক সংগঠন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ।

7 views

Related Questions