1 Answers

পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে।

পুঁজিবাদের বিকাশে একদিকে মালিক সমাজের ব্যাপক বিত্ত-বৈভব অন্যদিকে সাধারণ শ্রমিক ও মেহনতি মানুষের দুর্ভোগ-এর প্রেক্ষিতেই সমবায়ের উদ্ভব। ঐক্যবদ্ধভাবে টিকে থাকার লড়াইয়ের প্রচেষ্টা সমবায়ের শুরু থেকে স্বল্পবিত্তসম্পন্ন মানুষকে আশার আলো দেখিয়েছে। ফলে এ শ্রেণির মানুষের সংগঠন হিসেবে সমবায় পরিচিতি পেয়েছে। তাই সমবায়কে স্বল্পবিত্তসম্পন্ন মানুষের সংগঠন বলা হয়।

5 views

Related Questions