1 Answers
কমিটি হলো একাধিক ব্যক্তি নিয়ে গঠিত একটি সংগঠন যাদের ওপর কোনো সমস্যা সমাধান বা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রশাসনিক দায়িত্ব বা কোনো বিশেষ কার্যভার অর্পণ করা হয়।
সাধারণত কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিটি গঠন করা হয়। এটি সমষ্টিগতভাবে কাজ করে এবং কার্যসম্পাদনের জন্য সদস্যগণ নিজেদের মধ্যে মতামত বিনিময় করেন। শুধু কমিটির দায়িত্ব পালনই এর কোনো সদস্যের মুখ্য কাজ নয়; বরং প্রত্যেক সদস্যই নিজ নিজ প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ কার্যসম্পাদনে কমিটিকে সহায়তা করেন। এজন্যই কমিটিকে সহযোগী সংগঠন বলা হয়।
5 views
Answered