1 Answers
সমশ্রেণির উৎপাদকগণ স্বীয় অর্থনৈতিক কল্যাণের জন্য সমবায় সমিতি গঠন করলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।
ক্ষুদ্র উৎপাদনকারীরা কাঁচামাল সংগ্রহে, উৎপাদিত সামগ্রী, বিক্রয়ে, মূলধন সংস্থান বা ঋণগ্রহণে মধ্যস্বত্বভোগীদের দ্বারস্থ হয় এবং একপর্যায়ে তাদের হাতে জিম্মী হয়ে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণে সমবায় সংগঠন তাদের সম্মিলিতভাবে ক্রয় ও বিক্রয়ে এবং সমবায় থেকে ঋণলাভে সক্ষম করে। যে কারণে মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষায় উৎপাদক সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
4 views
Answered