1 Answers

যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয়, তাকে প্রতিবর্তন বলে। উদ্দীপকের ৩য় যুক্তিবাক্য হলো I-যুক্তিবাক্য। । যুক্তিবাক্যকে O যুক্তিবাক্যের মাধ্যমে প্রতিবর্তন করা যায়। ০-বাক্য বিশেষ সদর্থক যুক্তিবাক্য। কাজেই এর সিদ্ধান্ত হবে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। I- যুক্তিবাক্যকে ০-যুক্তিবাক্যে প্রতিবর্তন করার প্রক্রিয়া হলো : আমরা জানি, 1-যুক্তিবাক্য ও O-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ একই হয় এবং বিধেয় পদ পরস্পর বিরুদ্ধ হয়। যেমন-

1- 'কিছু মানুষ হয় ভদ্র' (প্রতিবর্তনীয়)। 
O - 'কিছু মানুষ নয় অভদ্র' (প্রতিবর্তিত)।

উপরের দৃষ্টান্তে দেখা যায় যে, 1-যুক্তিবাক্য ও ০-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ 'মানুষ'। প্রতিবর্তনীয় 1-যুক্তিবাক্যের বিধেয় পদ 'ভদ্র'। কিন্তু O- যুক্তিবাক্যের বা প্রতিবর্তিতের বিধেয় পদে 'অভদ্র' হয়েছে। অর্থাৎ 1-যুক্তিবাক্য বিশেষ সদর্থক হওয়ায় -যুক্তিবাক্য বিশেষ নঞর্থক হয়েছে। তবে 1- যুক্তিবাক্য ও O-যুক্তিবাক্যের পরিমাণ এক ও অভিন্ন রয়েছে। অর্থাৎ I-বাক্য বিশেষ যুক্তিবাক্য হওয়ায় সিদ্ধান্ত হিসেবে O- যুক্তিবাক্যও বিশেষ হয়েছে। সুতরাং I-যুক্তিবাক্যের প্রতিবর্তন বৈধ বলে প্রতিপন্ন হয়েছে।

5 views

Related Questions