1 Answers

মি. আশ্রাফির মধ্যে একজন দক্ষ ব্যবস্থাপকের সমস্ত গুণ বিদ্যমান থাকায় আমি তাকে একজন দক্ষ ব্যবস্থাপক মনে করি। ব্যবস্থাপনা হলো একটি ঝুঁকিপূর্ণ কর্মকৌশল। যে ব্যক্তি ব্যবস্থাপনা - কার্য সম্পন্ন করে তাকে বলা হয় ব্যবস্থাপক। একজন আদর্শ ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের সফলতা অর্জনের নিমিত্তে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, নির্দেশনা দান ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের উপায়-উপকরণ ও সম্পদসমূহকে সঠিকভাবে ব্যবহার করেন। একজন আদর্শ ব্যবস্থাপক ব্যবস্থাপনার সব নীতি অনুসরণ করে তার প্রতিষ্ঠান পরিচালনা করেন।

মি. আশ্রাফি নেওয়ারিয়া হাউজিং সোসাইটি লি. এর ব্যবস্থাপনা পরিচালক। তাকে একজন দক্ষ ব্যবস্থাপক বলা যায়। তিনি তার মোহনীয় ব্যবস্থাপকীয় দক্ষতার মাধ্যমে সকল কর্মীকে একই দৃষ্টিতে দেখেন, আদর্শ ব্যবস্থাপক হিসেবে তিনি সব শ্রমিককে শৃঙ্খলার মধ্যে রাখেন এবং তিনি ব্যবস্থাপনার সকল নীতি যথাযথভাবে পালন করেন। ব্যবসায় ক্ষেত্রে একজন দক্ষ ব্যবস্থাপককে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তিনিও একজন দক্ষ ব্যবস্থাপকের ন্যায় বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা অনুযায়ী সিন্ধান্ত গ্রহণ করে সে অনুযায়ী তার প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান ও নিয়ন্ত্রণ করে থাকেন।।

উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, মি. আশ্রাফির মধো একজন আদর্শ ব্যবস্থাপকের সমস্ত গুণ বিদ্যমান থাকায় তিনি একজন দক্ষ ব্যবস্থাপক বলে আমি মনে করি।

6 views

Related Questions